পাবনার চাটেমোহরে পুকুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) হরিপুর ইউনিয়নের ধুলাউরি সিটিভি ইট ভাটার পাশে পুকুরে অবৈধভাবে মাটি কাটার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের নামে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতাররা হচ্ছে- নাটোরের বড়াইগ্রাম উপজেলার দীঘইল গ্রামের বাসিন্দা আককেদ প্রামাণিকের ছেলে আব্দুল গণি, চাটমোহর উপজেলার ধুলাউড়ি পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সাদ্দাম হোসেন এবং ধুলাউড়ি কুঠিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাইদুল ইসলাম।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে