পঞ্চগড়ে বিদ্যালয়ের ১৭ দোকান ঘর অবৈধভাবে দখল

সম্রাট হোসাইন, পঞ্চগড়
১৯ এপ্রিল ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ১৭টি দোকান ঘর অবৈধভাবে দখল করে রেখে একটি চিহ্নিত চক্র।  এতে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের আয় বন্ধ হয়ে গেছে। আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে গরীব মেধাবী শিক্ষার্থীরা। এ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৯ এপ্রিল) বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন  হয়। সেই সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করে বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে ভাড়া আদায় করা হয়। ভাড়ার টাকা বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা হয়৷ সেখান থেকে বিদ্যালয়ের উন্নয়ন গরীব মেধাবী শিক্ষার্থীদের পুর্ণবাসন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর একটি চক্র বিদ্যালয়ের ১৭টি দোকান ঘর অবৈধভাবে দখল করে নেয়। তারা ভাড়া নেওয়া ব্যবসায়ীদের বের করে দিয়ে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেয়৷ চলতি বছরের ১২ মার্চ দোকানের ভেতরে থাকা মালামালও চুরি করা হয়। এমন পরিস্থিতিতে চক্রটি কিছু দোকানঘর নিজেদের দাবি করে ছোট ছোট অংশ করে পুনরায় ভাড়া দিচ্ছেন৷ চুরির বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। ১৭টি দোকান বেদখল হওয়ার পর দোকানগুলোর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে বেকার হয়ে পড়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে সমাধান চেয়েও সমাধান না পায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগদল  দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, প্রাক্তন প্রধান শিক্ষক এইচ.এম একরামুল হক,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, সমাজসেবক মকছেদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

 

 

বিডি২৪অনলাইন



মন্তব্য
জেলার খবর