স্ত্রীসহ সেচপাম্প কর্মীকে মারপিট করে ট্রান্সফরমার নিয়ে গেল দুর্বৃত্তরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬


পাবনার চাটমোহরে বোরো আবাদের সেচ পাম্পের ৩ টি ট্রান্সফরমার বৈদ্যুতিক খুটি থেকে খুলে নিয়ে গেছে মুখোশ পরিহিত একদল দুবৃত্ত। তার আগে ওই সেচ পাম্পের কর্মী ও তার স্ত্রীকে বেধরড়ক মারপিটসহ সেচপাম্পের ঘরে বেঁধে রাখে তারা। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে বারোটার পর বোয়াইলমারী গ্রামের  আবাদি মাঠে ঘটনা ঘটে।

মারপিটে আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা হচ্ছেন সেচ পাম্পের কর্মী একই উপজেলার ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন ও তার স্ত্রী শিল্পী খাতুন।

এলাকাবাসী জানায়, ঘটনার সময় ১০/১৫ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চায়। মারপিট করার পর তাদের দড়ি দিয়ে বেধে ফেলা হয়। এরপর দুজনের মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়।

এলাকাবাসী আরও জানায়, আনিস তার স্ত্রীকে নিয়ে সেচপাম্পের ঘরেই ঘুমিয়ে ছিলেন।সেই ঘরে ঢুকে পড়ে ও তাদের মারধর করে  দুর্বৃত্তরা। এরপর ঘরে পাশে থাকা বৈদ্যুতিক খুটি থেকে ট্রান্সফরমার তিনটি খুলে নিয়ে যায় তারা।

পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।   

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর