পঞ্চগড়ে বাড়িতে তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০২ এপ্রিল ২০২৬


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিজের বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে  ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়।

বুধবার রাতে বাবুয়ানীজোত এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ও ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়।

অভিযানের সময় মামুন দাবি করেন, তার ট্রাক্টরের জন্য তিনি বৈধভাবে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন তিনি। একপর্যায়ে অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর