সার বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০১ এপ্রিল ২০২৬

 

সার ডিলার নিয়োগ সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বিএডিসি বীজ সার ডিলার এসোসিয়েশন। বুধবার (০১এপ্রিল) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  এ মানববন্ধন হয়। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- পঞ্চগড় জেলা বিএডিসি বীজ সার ডিলার এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুল আবু নাহিদ লাবু প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি মুল চালিকাশক্তি কৃষি। কৃষি ফসল উৎপাদনে সার অতিব গুরুত্বপূর্ণ উপকরণ। রাসায়ানিক সার ব্যাতীত ফসল উৎপাদন সম্ভব নয়। কৃষকের দোরগড়ায় নায্যমূল্যে সার পৌছে দেওয়ার লক্ষ্যে সার ডিলার নিয়োগ সার বিতরণ সংক্রান্ত সমম্বিত নীতিমালা- ২০২৫ প্রণয়ন করা হয়। সেই লক্ষ্যে বাস্তবায়নের নিমিত্তে কৃষি মন্ত্রণালয়ের সার মনিটরিং করে অবিলম্বে সার ডিলার নিয়োগ সার বিতরণ করার দাবী জানান তারা।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর