১২ ব্যারেল জ্বালানি তেল আটক, ওসি গোলাম সারোয়ারকে সাধুবাদ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬

পাবনার চাটমোহরে ১২ ব্যারেল জ্বালানি তেলসহ দুইজনকে আটক করা হয়েছে। বাঘাবাড়ি ডিপো থেকে এ তেল অবৈধভাবে আনার পথে চাটমোহরের রামচন্দ্রপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক করা তেল খোলাবাজারে সরকারি দরে বিক্রির আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

এদিকে অবৈধ মজুত প্রতিরোধ ও চোরাকারবারের সঙ্গে জড়িতদের আটক করায় চাটমোহর থানার ওসি গোলাম সারোয়ার হোসেনকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহেলর একটা অংশ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় যানবাহনে আনার পথে চাটমোহর উপজেলার চিনাভাতুকুর এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুলকে ব্যারেল ও একই উপজেলার জাবরকোল গ্রামের আজির উদ্দিনের ছেলে শামসুল প্রামানিককে ৫ ব্যালের জ্বালানি তেলসহ আটক করা হয়। চাটমোহরের জারদিস মোড়ের ব্যবসায়ী মকবুলের ( মকবুল মেশিনারিজ) ছেলে লিটনের দোকানের তেল নিয়ে আসছিলেন বলে জানিয়েছেন শামসুল প্রামাণিক। আর মুকুল নিজেই তেলের ব্যবসা করেন। অসমর্থিত সূত্রে জানা গেছে, সম্প্রতি জ্বালানি তেল নিয়ে সংকট সৃষ্টি হওয়ার পর থেকে জারদিস মোড় এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত দর থেকে প্রায় ১০০ টাকা বেশি দরে অকটেন ও পেট্রোল বিক্রি হচ্ছে।  

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর