চাটমোহরে ৩৩ এতিমখানায় খেজুর বিতরণ করলেন ইউএনও মুসা নাসের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১১ মার্চ ২০২৬

পাবনার চাটমোহরের ৩৩টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ১৮৪ প্যাকেট খেজুর বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। জেলা প্রশাসন থেকে বরাদ্দ পাওয়ার পর পরই বুধবার (১১ মার্চ) এ খেজুর বিতরণ করা হয়।

‘কিং সালমান হিউম্যানেট্যারইন এইড এন্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে সৌদি এ খেজুর পেয়েছে সরকার। দেশের প্রতিটি জেলায় এসব খেজুর বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে পাবনা জেলা বরাদ্দ পায় মোট ১৯৬ কার্টুন খেজুর। সেখান থেকে চাটমোহর উপজেলা পেয়েছে মোট ২৩ কার্টুন (১৮৪ প্যাকেট) খেজুর।

ইউএনও মুসা নাসের চৌধুরী ফেসবুকে তার আইডিতে খেজুর প্রাপ্ত এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার তালিকা প্রকাশ করেছেন। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের তালিকাভুক্ত এতিমখানা ও মাদ্রাসায় এসব খেজুর বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানিয়েছে,  এটা দুস্থদের হক। তাই এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে স্বচ্ছতার সঙ্গেই খেজুর বিতরণ করা হয়েছে। তারপরও বিতরণ নিয়ে কারও কোনো আপত্তি বা অভিযোগ থাকলে, আমাদের জানালে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বরাদ্দ পাওয়ার পরপরই দুস্থদের মধ্যে খেজুর বিতরণ করায় প্রশংসায় ভাসছেন ইউএনও মুসা নাসের চৌধুরী। ইতোমধ্যেই নিজের কর্মের মাধ্যমে  মানবিক, দায়িত্বশীল ইউএনও হিসেবে চাটমোহরের সুশীল সমাজসহ সাধারণ মানুষের কাছে পরিচিতি পেয়েছেন চৌকস এ কর্মকর্তা।  

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর