শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে- এমপি আজিজ

সাজেদুর রহমান, গুরুদাসপুর
০৩ মার্চ ২০২৬


নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, যোগ্য, মেধা সম্পন্ন শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

মঙ্গলবার ( মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে পাশের হার বাড়লেও শিক্ষার মান তলানীতে গিয়ে ঠেকেছে। অতীতভুলে শিক্ষার্থীকে পড়ালেখা করেই পাশ করতে হবে এখন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, অধ্যক্ষ আবু সাইদ, মো. আফছার আলী, আব্দুর রহমান, মাসুদুল হক আলেক প্রমুখ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার বজলুর রশীদ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক ইউসুফ আলী নেগার সুলতানা। সভায় স্কুল,কলেজ,মাদরাসা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর