পঞ্চগড়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেফতার

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০১ মার্চ ২০২৬


পঞ্চগড়ের দেবীগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিব ইসলাম (২৯) নামের এক নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) দুপুরে তাকে দেবীগঞ্জ শহরের কাচারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে রাকিবের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর মা

রাকিবুল ইসলাম কাচারীপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে এবং দেবীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী।

জানা যায়, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সময়ে রাকিব ইসলাম ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে. এম. মনিরুজ্জামান চৌধুরী বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর