ওসির সামনেই চাঁদা দাবি, পদ হারানোসহ শ্রীঘরে গেলেন যুবদল নেতা

সাজেদুর রহমান, গুরুদাসপুর
২৮ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরের গুরুদাসপুরে ওসির সামনেই হাট ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে দলীয় পদ হারিয়েছেন নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুর রহমান রাজা। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। তার চাঁদা দাবি করা সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পড়ে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবদল। পাশাপাশি পুলিশ  তাকে আইনের আওতায় নিয়ে আসে।

জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে  হাট-বাজার ইজারার দরপত্র উন্মুক্তের তারিখ নির্ধারিত ছিলো। উপজেলার তুলাধোনা হাটের দরপত্র সংগ্রহ করেছিলেন ওবাইদুল ইসলাম তপু সদ্য অব্যহতি পাওয়া যুবদল নেতা রাকিবুর রহমান রাজা। কিন্তু তপু সেই হাটের ইজারা পেলে ওসিসহ উপস্থিত সবার তেড়ে এসে তার কাছে লাখ টাকা চাঁদা দাবি করে রাজা। এ চাঁদা দাবি করা সংক্রান্ত একটি ভিডিও শুক্রবার ভাইরাল হয়। এ নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুরুদাসপুর উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকে থানার ওসি শফিকুজ্জামান সরকার দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে চন্দ্রপুর তুলাধুনা হাটের ইজারাদার ওবায়দুল ইসলামসহ তপুসহ থেকে ১০ জন দাঁড়িয়ে আছেন। সময় হালকা গোলাপি রঙের গেঞ্জি পরা এক যুবক হাত উঁচিয়ে ওবায়দুল ইসলামের দিকে তেড়ে আসেন। সবার সামনেই তিনি তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে মাটিতে শুইয়ে ফেলবেন বলে হুংকার দেন। তিনি গালাগাল করতে থাকলে ওসি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রোজার দিন, আপনারা এখন চলে যান।

হাট ইজারা সংক্রান্ত সেখানকার পরিস্থিতি ফেসবুকে লাইভ  করছিল একটি ফেসবুক পেজ। সেখানকার উপস্থিত লোকজন প্রধান ফটক দিয়ে বের হওয়ার দৃশ্য দেখানোর সময় চাঁদা দাবির ঘটনাটি ভিডিওতে প্রচারিত হয়।

 

ইজারাদার ওবায়দুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি অভিযুক্ত রাজা চন্দ্রপুর তুলাধুনা হাটের ইজারার দরপত্র দাখিল করেছিলেন। সর্বোচ্চ দরদাতা হওয়ায় ইজারা পান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রাজা চাঁদা দাবী করেন।

নিজেকে নির্দোষ প্রমাণ করতে শুক্রবার রাতে তুলাধনা বাজারের একটি চা ষ্টলে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজা। সেখানে তিনি দাবী করেন চাঁদা নয়, এক বছর আগে ধার নেওয়া টাকা চাওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, হাট ইজারাদার ওবাইদুল ইসলাম তপুর করা চাঁদা দাবী ভয়ভীতির মামলায় অভিযুক্ত রাজাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর