নাটোরের গুরুদাসপুরে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের নিয়ে একদিনের কর্মশালা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। কর্মশালায় স্থানীয় ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্ব কর্মশালায় বিএনডিসি’র জেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, বিএসডিসির সহকারী প্রকশৌলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, কৃষিকাজে পানির বিকল্প নেই। আর অপরিহার্য পানির পরিমিত ব্যবহারের মাধ্যমে ভুগর্ভস্থ পানির চাপ কমানো সম্ভব। এ কর্মশালা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
জানা গেছে, কৃষি কাজে প্রচলিত সেচ ব্যবস্থাপনায় ৪০ শতাংশ পানি অপচয় হয়। ভুগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার না হওয়ার ফলে পানিরস্তর ক্রমশ নিম্নমুখী। তাই পানির অপচয় রোধে প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিত করতে উপজেলা বিএডিসি অফিস এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার আগে কৃষকের মাঠে সেচ কাজে পানির স্তর নির্ধারনী পাইপ বিতরণ করা হয়। ওই পাইপের মাধ্যমে পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন মতো সেচ দেওয়া যায়। এতে ৩০ শতাংশ পানি সাশ্রয় হয় বলে জানানো হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে