গুরুদাসপুরে দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল নারী

সাজেদুর রহমান, গুরুদাসপুর
১৬ ফেব্রুয়ারী ২০২৬


নাটোরের গুরুদাসপুরে হালিমা বেগম নামে এক নারীকে এসিড নিক্ষেপ করা হয়েছে। চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হালিমা বেগম উপজেলার নাজিরপুর গ্রামের মৃত শুকুন আলীর স্ত্রী। ভুক্তভোগী পরিবার জানায়, নাজিরপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগমের বিরোধ চলছিল। ঘটনার জেরে নজরুল তার সহযোগীরা তাকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার রাতে চামেলি বেগমের মা হালিমা বেওয়া (৬০) বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হয়। এ সময় নজরুল তার সহযোগীরা চামেলি মনে করে তার দিকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন জানান, এসিডদগ্ধ হালিমা বেগমকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর