অবৈধ সাড়ে ৩ হাজার ইটভাটা বন্ধ হবে

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৪

নতুন করে দেশে আর কোনো ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেই সঙ্গে এটাও বলেছেন, পরিবেশগত ছাড়পত্রবিহীন ৩ হাজার ৪৯১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে।  আর পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটা স্থানান্তর করা হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় পরিবেশবান্ধব ইট উৎপাদন, ইটভাটার আধুনিকায়ন ও কার্বন নির্গমন কমানোর বিষয়ে আলোচনা হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণের কারণে  ৫-৭ বছর কমে যাচ্ছে মানুষের গড় আয়ু। লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। ইটভাটার পরিবেশগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর