১০-১৬ সেপ্টেম্বর দিল্লী ও ঢাকা সফর কর‌বেন ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু  আগামী ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। মঙ্গলবার (১০ সে‌প্টেস্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা সফ‌রকালে মা‌র্কিন উচ্চ পর্যা‌য়ের এক‌টি প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে অন্তর্র্বতী সরকা‌রের সং‌শ্লিষ্ট‌দের স‌ঙ্গে বৈঠ‌কে যোগ দে‌বেন  লু।  অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কীভা‌বে বাংলা‌দেশ‌কে সহায়তা করা যায়, সে‌টা নি‌য়ে আলোচনা কর‌বেন তারা।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, সফ‌রে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত কর‌বেন লু।

দি‌ল্লি সফরকালে যুক্তরাষ্ট্র-ভার‌তের ম‌ধ্যে উন্নয়ন প্রচার সংক্রান্ত সহযো‌গিতার প্রচার, নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভার‌তের বিজ‌নেস কাউ‌ন্সি‌লের আয়ো‌জিত নারী‌দের অর্থ‌নৈ‌তিক নিরাপত্তা সংক্রান্ত সা‌মি‌টে ওয়া‌শিংট‌নের সহযোগিতার কথা তুলে ধরবেন তিনি।

ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা অ্যাফেয়ার্সের মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স জেডিদিয়া পি. রয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণাল‌য়ের সমকক্ষদের পাশাপাশি অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন লু।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর