বন্যায় প্লাবিত ৮ জেলা, আরও বিস্তৃতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৪

ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যায় প্লাবিত হয়েছে। আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে বন্যা।

বুধবার (২১ আগস্ট)  সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়- সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যাকবলিত হয়েছে।  টানা বৃষ্টিতে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। মঙ্গলবার (২০ আগস্ট)  রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে, ফেনীর ফুলগাজী-পরশুরামে বন্যার পানিতে আটকাপড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও কোস্ট গার্ড। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারও।  

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে,আগামী ২৪ ঘণ্টায়  ফেনী ও চট্টগ্রামের মুহুরী এবং হালদা নদীর পানি সমতল বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর