নির্বাচনের মাধ্যমে সরে যাবে এ সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১১ অগাস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচ‌নের দি‌কে যাওয়া, একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর উল্লেখ করে  পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন ব‌লে‌ছেন- নির্বাচ‌নের মধ্য দিয়ে  স‌রে যা‌বে এ সরকার।

রোববার (১১ আগস্ট) গণমাধ্যমের স‌ঙ্গে মত‌বি‌নিময়কা‌লে বিষয়টি জানান। তিনি বলেন, এখন আমাদের প্রথম কাজ দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটা সাতদিন, ১৫ দিন লাগতে পারে, আবার দুই মাসও লাগতে পারে।

নির্বাচন অবশ্যই করতে হবে জানিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, আমরা এখনই বলতে পারছি না যে, ঠিক কতদিন লাগবে।  কিছুদিন অপেক্ষা করি, এই পরিস্থিতি আসুক দেশের।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর